ঢাকাশনিবার , ১৩ মে ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত-DBO-news

প্রতিবেদক
admin
মে ১৩, ২০২৩ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

 

“দক্ষ পুলিশ সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা পুলিশের উদ্যোগে, বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ মে) বিকাল ৩ টার দিকে কুলিয়ারচর পৌর এলাকার কুলিয়ারচর শপিং কমপ্লেক্স প্রাঙ্গনে ১ নং বিট অফিসার এসআই (নিঃ) মোঃ তারেক পারবেজ এর সভাপতিত্বে মাদকদ্রব্য, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ, আত্মহত্যার প্রবণতা, সাইবার ক্রাইম, অনলাইন জুয়া, জাল নোটের বিস্তার, গবাদিপশু চুরি, মারামারি, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা, সড়ক/রেল পথে দুর্ঘটনা রোধকল্পে সমাজের বিভিন্ন স্তরের জনগণের সাথে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উক্ত বিট পুলিশিং ও মতবিনিময় সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গেলাম মোস্তফা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান সৈয়দ নুরে আলম, সাবেক উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার আলহাজ্ব জিল্লুর রহমান, কিশোরগঞ্জ জেলা পরিষদ সদস্য মোঃ আবদুল সাত্তার মাষ্টার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মোঃ লুৎফর রহমান, ব্যবসায়ী, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের নাগরিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

Don`t copy text!