ঢাকামঙ্গলবার , ৯ মে ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে ভর্তুকিতে হারভেস্টার মেশিন বিতরণ -DBO-news

প্রতিবেদক
admin
মে ৯, ২০২৩ ৮:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুরের বিরামপুরে ভর্তুকি মূল্যে ১টি হারভেস্টার মেশিন (ধানকাটা যন্ত্র) বিতরণ করা হয়েছে। এ নিয়ে বিরামপুর উপজেলায় ১৭টি হারভেস্টার মেশিন দেয়া হলো।

আজ সোমবার (৮ এপ্রিল) দুপুর দেড়টায় উপজেলা চত্বরে কৃষি অধিদপ্তরের উদ্যোগে পঞ্চাশ ভাগ ভর্তুকি মূল্যে এই হারভেস্টার মেশিন বিতরণ করা হয়।

পৌর শহরের মানুষমুড়া মহল্লার কৃষক তাজফার আলীর হাতে এই হারভেস্টার মেশিন (ধানকাটা যন্ত্র) চাবি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ৩২ লাখ টাকা মূল্যের একটি মেশিন,পঞ্চাশ ভাগ ভর্তুকি মূল্যে ১৬ লাখ টাকায় শর্ত সাপেক্ষে বিতরণ করা হয়।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফিরোজ আহমেদ, উপজলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, বাংলা মার্ক লি: এর টেরিটরি ব্যবস্থাপক শামীম রেজাসহ অন্যান্য কৃষক উপস্থিত ছিলেন।

Don`t copy text!