ঢাকাশনিবার , ৬ মে ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে ডিবি কর্তৃক ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক-DBO-news

প্রতিবেদক
admin
মে ৬, ২০২৩ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১ শত ৫০ পিস ইয়াবাসহ মোঃ জাকির মিয়া ওরফে রাকিব হোসেন (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কিশোরগঞ্জ ডিবি পুলিশ।

শুক্রবার (৫ মে) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে কুলিয়ারচর পৌরসভার বড়খারচর মোড়স্থ ধানমন্ডি কুরিয়ার সার্ভিসের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত জাকির মিয়া ওরফে রাকিব হোসেন উপজেলার বড়খারচর গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে বলে জানা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ৫ মে দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে জেলা গোয়েন্দা শাখা পুলিশ কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মো: রমজান আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্স সহ, কুলিয়ারচর পৌরসভার বড়খারচর মোড়স্থ ধানমন্ডি কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান পরিচালনা করে ১ শত ৫০ পিস ইয়াবাসহ মোঃ জাকির মিয়া ওরফে রাকিব হোসেনকে আটক করা হয়।

এ ঘটনায় কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন -২০১৮ এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Don`t copy text!