ঢাকামঙ্গলবার , ২ মে ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে কলেজ ছাত্রীকে যৌন হয়রানি করায় এক বখাটে কে দন্ড-DBO-news

প্রতিবেদক
admin
মে ২, ২০২৩ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

 

পটুয়াখালী জেলার বাউফল উপজেলার এক কলেজ ছাত্রীকে যৌন হয়রানী করার অপরাধে ইমরান খান (১৯) নামের এক বখাটেকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।০২.০৫.২৩ইং তারিখ রোজ মঙ্গলবার এ দন্ড দেয়া হয়। উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত ওই বখাটে ২নং কালিশুরি ইউনিয়নের শিবপুর গ্রামের আলম খানের ছেলে।

জানাগেছে,কাছিপাড়া আব্দুর মিয়া ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী (১৮) কলেজে আসা যাওয়ার পথে বখাটে ইমরান যৌন হয়রানি করতো। মঙ্গলবার সকালে ছাত্রী কলেজে যাওয়ার পথে বখাটে ইমরান তাকে যৌন হয়রানী করলে ছাত্রী ডাক চিৎকার দেন। এ সময় লোকজন জড়ো হয়, স্হানীয় লোক জন ওই বখাটেকে আটক করে করে উপজেলা প্রশাসনকে খবর দেন।

এরপর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রট বায়েজেদুর রহমান ঘটনাস্থলে গিয়ে ওই বখাটেকে ৬মাসের দন্ড প্রদান করেন।

 

Don`t copy text!