ঢাকাবৃহস্পতিবার , ২৭ এপ্রিল ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় জানাজায় যাওয়ার পথে শ্বশুর-জামাই নিহত

প্রতিবেদক
admin
এপ্রিল ২৭, ২০২৩ ১:১২ অপরাহ্ণ
Link Copied!

ভোলায় চরফ্যাশন মহাসড়কে বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সম্পর্কে তারা দুজন শ্বশুর-জামাই। তারা এক নিকটাত্মীয়ের জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। 

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ভোলা-চরফ্যাশনের আঞ্চলিক মহাসড়কের বোরহানউদ্দিন উপজেলার বৈদ্যর পোল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

বোরহানউদ্দিন থানার ওসি-তদন্ত মো. রাজীব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত দুজন হলেন, মো: মনির শরীফ (৫০) ও মো: আজগর আলী (৩০) সম্পর্কে মনির শরীফ, আজগর আলীর শ্বশুর হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি জামাই আজগর আলী চালিয়েছিলেন। তারা দুজন তাদের এক নিকটাত্মীয়ের জানাজায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। বাসটির নাম মা জাহান সাজমী সুপার পরিবহন। বাসটি যাত্রী নিয়ে ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশ্যে যাচ্ছিল।

তবে ওসি তদন্ত রাজীব হোসেন জানিয়েছেন, একটি মোটরসাইকেল যোগে মনির শরীফ ও আজগর আলী তাদের এক নিকটাত্মীয়ের জানাজায় যাচ্ছিলেন। মোটরসাইকেলটি বৈদ্যের পোল সংলগ্ন এলাকায় গিয়ে বাই রোড (পাশ্ববর্তী রাস্তা) থেকে মেইন সড়কে উঠতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

ওসি তদন্ত আরও জানান, মোটরসাইকেলটির গতি ছিল অনিয়ন্ত্রিত। যার ফলে বাই রোড থেকে মেইন সড়কে উঠতে গিয়ে মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে এবং ঘটনাস্থলে’ই তাদের মৃত্যু হয়। তবে এ ঘটনায় পুলিশ বাসটি জব্দ করতে পারলেও গাড়িটির চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

Don`t copy text!