ঢাকাবুধবার , ২৬ এপ্রিল ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় কুড়িগ্রামে ৫ পরিবহনকে পরিবেশ অধিদপ্তরের জরিমানা

প্রতিবেদক
admin
এপ্রিল ২৬, ২০২৩ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

মহাসড়কে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করে মানবদেহ ও পরিবেশের ক্ষতি করায় কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযান চালিয়ে পাঁচটি পরিবহনকে জরিমানা আরোপ ও আদায় করেছে জেলা পরিবেশ অধিদপ্তর।

বুধবার (২৬ এপ্রিল) পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে জেলার কাঁঠালবাড়ি সংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের বিরুদ্ধে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এসময়ে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী ৩ টি বাস ও ২ টি ট্রাকের ড্রাইভারকে পৃথকভাবে মোট ২ হাজার ১শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং ১০ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব প্রদান করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলাম।

এ সময় কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের সহযোগিতায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Don`t copy text!