ঢাকাবৃহস্পতিবার , ২০ এপ্রিল ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগা নিয়ামতপুরে ঈদ উপলক্ষে বসুন্ধরা গ্রুপের শাড়ি বিতরণ,: DBO-NEWS

প্রতিবেদক
admin
এপ্রিল ২০, ২০২৩ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

 

সারা দেশের ন্যায় নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার গরিব অসহায় দুঃস্থদের মাঝে ২০০০পিছ শাড়ি বিতরণ।জানা যায় সারা দেশে প্রায় কয়েক লক্ষ দুস্থ মানুষের মাঝে এই শাড়ি বিতরণ করা হচ্ছে তারই ধারাবাহিকতায় নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় আজ সকাল থেকে দিন ব্যাপী দুস্থ অসহায়দের মাঝে শাড়ি বিতরণ করা হয়।শাড়ি বিতরণে উপস্থিত ছিলেন নওগাঁর নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি )আসাদুজ্জামান,বসুন্ধরা গ্রুপের কর্মকর্তাগণ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিতে নিয়ামতপুর চৌধুরীপাড়ার গরীব অসহায় দুস্থ পরিবারে,শাড়ি বিতরণ করা হয়। এ সময় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবাহানের জন্য দোয়া করা হয়।অত্র এলাকার অসহায় মহিলারা বলেন,এর আগে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে আমরা কম্বল পেয়েছি বসুন্ধরা গ্রুপের কম্বল পেয়ে শীতের কষ্টটা দূর হয়েছে,আমরা নামাজ পড়ে সব সময় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবাহান স্যারের জন্য দোয়া করি।সবকিছুর অনেক দাম তাই ভেবেছিলাম নতুন কাপড় পরে ঈদ বুঝি হবে না,কিন্তু বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে শাড়ি পেয়ে আমরা খুবই আনন্দিত আমরা বসুন্ধরা গ্রুপের জন্য সব সময় দোয়া করি।পরে কোচপাড়া অসহায় দুস্থদের মাঝে শাড়ি বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদুজ্জামান।আর ও উপস্থিত ছিলেন নিয়ামতপুর ইউপি চেয়ারম্যান ফজলুল রহমান নঈম।এ সময় উপজেলা চেয়ারম্যান ফরিদুজ্জামান বলেন,বসুন্ধরা গ্রুপ এর আগে উপজেলায় কম্বল বিতরণ করেছে এজন্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার এই দরিদ্র এলাকায় যেন এরকম দান অব্যাহত থাকে সেজন্য আমি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের নিকট অনুরোধ করছি।নিয়ামতপুর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম বলেন,বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান অসহায় দুস্থ মানুষের সেবায় নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে,ইউনিয়নের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি।শাড়ি পেয়ে বৃদ্ধা মরিয়ম বেগম বলেন,খুবই উপকার হলো বাবা,ঈদের দিন নতুন কাপড় পড়তে পারমু ভেবে খুবই ভালো লাগছে।এবারের ঈদ ভালোই যাইবো।
৬৭ বছরের বৃদ্ধা মজিরন বলেন, বসুন্ধরা গ্রুপ আমাদের মত গরিব মানুষের কথা চিন্তা করে কম্বল দিয়েছিল,এবার ঈদে নতুন শাড়ি দিয়েছে তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে সব সময় সুস্থ রাখেন।

Don`t copy text!