ঢাকাবৃহস্পতিবার , ২০ এপ্রিল ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দেশবাসী সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা -ইঞ্জি: কে এম এস মুসাব্বির শাফি

প্রতিবেদক
admin
এপ্রিল ২০, ২০২৩ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

ধামইরহাট নওগাঁ প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁর ধামইরহাট’সহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ইঞ্জিনিয়ার কে এম এস মুসাব্বির( শাফি)

ইঞ্জি: কে এম এস মুসাব্বির (শাফি) বলেন,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদুল ফিতর আমাদের মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। দিনটি আমাদের মুসলিম উম্মাহর জন্য বিশাল আনন্দ ও খুশির দিন। এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, গ্রামগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে। শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে, মিলিত হন আত্মীয়-স্বজনের সঙ্গে। এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌন্দর্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।ঈদুল ফিতরের অবিরাম ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ এ প্রত্যাশা করি।
তিনি আরো বলেন,ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই। তাই ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। আসুন আমরা সবাই সকল মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণে কাজ করি, বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌন্দর্যে পবিত্র ঈদুর ফিতরে এ প্রত্যাশা করি। সকলের সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

Don`t copy text!