ঢাকাশনিবার , ১৫ এপ্রিল ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মতলব উত্তরে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
এপ্রিল ১৫, ২০২৩ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

কৃষিই সমৃদ্ধি এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তরে ২০২২-২০২৩ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ (এনএটিপি-২) এর সি আইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

মতলব উত্তর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শনিবার (১৪ এপ্রিল) মতলব উত্তর উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলার ১৪ টি ইউনিয়ন ও পৌরসভার সিআইজি কমিটির সদস্যদের নিয়ে কংগ্রেস অনুষ্ঠিত হয়।

মতলব উত্তর উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মজিবুর রহমান এর সঞ্চালনায় উপজেলা কৃষি অফিসার মো: সালাউদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম. এ. কুদ্দুস , অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আবুল কালাম, উপসহকারী কৃষি অফিসার মো: সালাউদ্দিন , মতলব উত্তর উপজেলা সি আইজির সভাপতি মোঃ নাসির উদ্দিন, কৃষি উদ্যোক্তা পরিষদ মতলব উত্তর এর সভাপতি মোঃ আতাউর রহমান সরকার, মতলব উত্তর উপজেলার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও কলাকান্দা সি আইজির সভাপতি সাংবাদিক মাহবুব আলম লাভলু, সাহিদা বেগম, লুধুয়া সিআইজির সভাপতি প্রমুখ।

এ সময় সকল ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Don`t copy text!