ঢাকাবুধবার , ১২ এপ্রিল ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জের বঙ্গবন্ধুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপ উপাচার্য অধ্যাপক নরুজ্জামান: DBO-NEWS

প্রতিবেদক
admin
এপ্রিল ১২, ২০২৩ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

 

কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. নুরুজ্জামান।

মঙ্গলবার (১১ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তাকে এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগের মেয়াদ যোগদান থেকে চার বছর হবে। তিনি বর্তমান পদের সমপরিমান বেতনভাতা পাবেন ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।

অধ্যাপক নুরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক। আগামী চার বছরের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।

Don`t copy text!