ঢাকাশুক্রবার , ৭ এপ্রিল ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সিঙ্গাপুরে চিকিৎসার মধ্য দিয়েই ডিপজলের জন্মদিন পার

প্রতিবেদক
admin
এপ্রিল ৭, ২০২৩ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

চলচ্চিত্রের মুভিলর্ডখ্যাত মনোয়ার হোসেন ডিপজল চোখের ও শারীরিক চিকিৎসার জন্য এখন সিঙ্গাপুর অবস্থান করছেন। ইতোমধ্যে তার বাম চোখের অপারেশন হয়েছে। অপারেশনের পর তিনি চোখে আগের চেয়ে ভাল দেখছেন বলে জানিয়েছেন। চোখের অপারেশনের পর গত ৪ এপ্রিল তার দেশে ফেরার কথা ছিল। তবে শারিরীক অন্যান্য চেকআপের জন্য তাকে আরও কয়েকদিন সিঙ্গাপুর থাকতে হবে। চেকআপ শেষে ৯ এপ্রিল তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন। শারীরিক এই চিকিৎসার মধ্যেই গত ৬ এপ্রিল ছিল ডিপজলের জন্মদিন।

সিঙ্গাপুর থেকে তিনি জানান, শারীরিক চেকআপের মধ্যেই সময় পার হয়েছে। আমি ঘটা করে কখনোই জন্মদিন পালন করি না। দেশে থাকতে আমার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা বিভিন্নভাবে আয়োজন করে। সেখানে আমাকে উপস্থিত থাকতে হয়। তবে এবার শারীরিক চেকআপের জন্য সিঙ্গাপুর থাকায় এ ধরনের আয়োজন সম্ভব হয়নি। আমার সময় শারীরিক পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা ফোন করে, ম্যাসেঞ্জারে শুভেচ্ছা জানিয়েছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি আমার ভক্ত ও সকলের কাছে দোয়া চাই, যাতে মহান আল্লাহ আমাকে সুস্থ করে দেন এবং দেশে ফিরে যেতে পারি।

Don`t copy text!