ঢাকাবৃহস্পতিবার , ৬ এপ্রিল ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্রসহ সাত ডাকাতকে আটক: DBO-news

প্রতিবেদক
admin
এপ্রিল ৬, ২০২৩ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে অস্ত্রসহ সাত ডাকাতকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। বুধবার (৫ এপ্রিল) রাত দেড়টায় ওই থানার শিলমুন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- টঙ্গী পূর্ব থানাধীন আমতলী এলাকার সেন্টু মিয়ার ছেলে সোহাগ মিয়া (১৯), গাজীপুরের কাপাসিয়া উপজেলার তিলগুনিয়া গ্রামের মনির হোসেনের ছেলে হাসান রিয়াজ (১৮), কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার গছিডাঙ্গা গ্রামের আব্দুস সামাদের ছেলে জিসান (১৯), শেরপুর জেলা সদর উপজেলার দুরিপাড়া গ্রামের আব্দুর রবের ছেলে নাহিদ (১৯), ময়মনসিংহের তারাকান্দা উপজেলার টিলাটিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে সজিব (২৩), একই জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার বিরই (খালপাড়া) গ্রামের শাহজালাল খানের ছেলে ইয়াছিন আরাফাত (২৩) এবং গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বান্দাগড়া গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে আরিফ হোসেন (২২)।
টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম জানান, আটকরা রাত ১০টার পর স্টেশন রোড, নতুন বাজার, টঙ্গী এলাকায় মহাসড়কের উপর অবস্থান নিতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তারা এক অপরের সঙ্গে যোগাযোগ করে ময়মনসিংহ ও ঢাকাগামী পথচারীদের দেশীয় অস্ত্রের ভয় দেখাতেন।

পরে তারা কয়েকজন মিলে পথচারীদের সঙ্গে থাকা মোবাইল, নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিতেন।

  1. আটকদের কাছ থেকে সাতটি ছুরি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মামলা করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

Don`t copy text!