ঢাকাবুধবার , ৫ এপ্রিল ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদী সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

প্রতিবেদক
admin
এপ্রিল ৫, ২০২৩ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় মোঃ মইন (১৭) নমে এক মোটরসাইকেল চালক নিহত এবং সাথে থাকা এক আরোহী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত মোঃ মইন (১৭) আচমিতার গ্রামের মরহুম মজলু মিয়ার পুত্র বলে জানা যায়।

বুধবার (৫ এপ্রিল) দুপুর ৩টা ২০ মিনিটে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের ইন্দুয়াইল চারিপাড়া নামক এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের ইন্দুয়াইল চারিপাড়া নামক এলাকায় মোটরসাইকেল আরোহী (২জন) কটিয়াদী যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল চালক মোঃ মইন (১৭) ঘটনাস্থলে নিহত হয়। এবং অপরজন গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহত ব্যাক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

Don`t copy text!