ঢাকাসোমবার , ২০ মার্চ ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ‌কেএম ওবায়দুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী স্বরণ সভা

প্রতিবেদক
admin
মার্চ ২০, ২০২৩ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২০মার্চ) বিকাল ৪:৩০ টায় জেলা ও মহানগর জাতীয়তাবাদী যুবদলের যৌথ উদ্যোগে প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে এই স্বরনসভা অনুষ্ঠিত হয়।
ও জেলা বিএনপির মহানগর শাখার সভাপতি বেনজীর আহমেদ তাবরিজের সভাপতিত্বে উক্ত স্বরন সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খাঁন পলাশ,জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন,জাতীয়তাবাদী মহিলা দল জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক বিলকিস রহমান, ছাএদল মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, জাসাস জেলা শাখার সভাপতি রাশেদুল আলম তুহিন, জেলা ছাএদলের সহ সভাপতি মেহেদী হাসানসহ প্রমূখ।
স্বরন সভায় বক্তারা বিএনপির সাবেক মহাসচিব কেএম ওবায়দুর রহমানের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি বর্তমান সরকারের নানামূখী সমালোচনা পূর্বক ইতিপূর্বে ঘোষিত ১০ দফা দাবী আদায়ে উপস্থিত নেতৃবৃন্দকে সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার আহবান জানান।

Don`t copy text!