ঢাকাশুক্রবার , ১৭ মার্চ ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরের রেজিয়া মেমোরিয়াল কিন্ডার গার্ডেনের আয়োজনে শিশু সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
মার্চ ১৭, ২০২৩ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার ( ১৭ মার্চ ) সকাল নয়টায় রেডিয়া মেমোরিয়াল কিন্ডার গার্ডেনের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে আসে। পরে সকাল দশটায় মাহমুদা পারভীন স্বপ্নার সভাপতিত্বে এবং বেলায়েত হোসেন বসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি। উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগ নেতা গোলাপ, কিন্ডার গার্ডেনের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র ছাত্রীবৃন্দ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। কবিতা আবৃতি ও অন্যান্য বিষয়ে কিন্ডারগার্ডেনের প্রতিযোগীদের মাঝে পুরষ্কার হিসেবে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

Don`t copy text!