কচুয়া উপজেলার রাজারামপুর বাইতুন নুর মদিনাতুল উলুম মাদ্রাসা ও কমপ্লেক্সে বার্ষিক ক্রীড়া ও ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে, অত্র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠান সুন্দর ও মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০১নং সাচার ইউনিয়ন ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ জাহাঙ্গীর দেওয়ান। আরোও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক ও অভিভাবক ছাত্র/ছাত্রী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
পরে অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দের হাতে সকল বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

