ঢাকাবৃহস্পতিবার , ১৬ মার্চ ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে এই মহান নেতার প্রতি তাঁতীলীগের নেতা খোকনের গভীর শ্রদ্ধা

প্রতিবেদক
admin
মার্চ ১৬, ২০২৩ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

১৭ই মার্চ ২০২৩। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস।
এ দিবস উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ঢাকা জেলা উত্তর তাঁতীলীগের সভাপতি হাজী মোবারক হোসেন খোকন ।
এ মহান দেশপ্রেমিক ও স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টার জন্মদিন উপলক্ষে এক বিবৃতিতে তিনি জানান ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন লড়াই সংগ্রামে জড়িত ছিলেন। বঙ্গবন্ধু ও বাংলাদেশ দুইটি নাম একি সুতায় গাঁথা। এ মহান নেতার জন্ম না হলে হয়ত আমরা স্বাধীনতার স্বাদ পেতামনা। তিনি ৭ই মার্চ ১৯৭১ সালে তৎকালীন রেইসকোর্স ময়দানে যে ভাষণ দিয়েছিলেন মূলত সেটাই ছিল বাঙ্গালীর মুক্তির সনদ ও স্বাধীনতার ঘোষণা। তার ডাকে সাড়া দিয়ে নিরস্ত্র বাঙ্গালী যুদ্ধে ঝাপিয়ে পড়ে বাংলাদেশকে পাকিস্তানের শৃঙ্খল থেকে মুক্ত করে। তিনি জীবন দিতে প্রস্তুত ছিলেন কিন্তু শত্রুপক্ষের নিকট কখনো মাথা নত করেন নি।

আসুন বঙ্গবন্ধুর আদর্শ থেকে শিক্ষা নিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি, মাদক, সন্ত্রাস ও ক্ষুধা-দারিদ্রতা মুক্ত একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আমরা কাজ করে যাই’।

Don`t copy text!