ঢাকামঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে উন্নয়নে প্রায় ৩৪৮ কোটি টাকা একনেকে পাশ হওয়ায় আনন্দ মিছিল

প্রতিবেদক
admin
মার্চ ১৪, ২০২৩ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আতাউর রহমান সরকার মতলব উত্তর (চাঁদপুর): দেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের উন্নয়নে ৩৪৭ কোটি ৬৫ লাখ ৬৯ হাজার টাকার সংস্কার প্রকল্প একনেক সভায় অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) বিকালে মতলব উত্তর উপজেলার কালীপুর বাজার থেকে মিছিলটি বের করা হয়।
কালীপুর বাজার ও আশপাশের এলাকায় প্রদক্ষিণ করে কালীপুর পাম্প হাউজে গিয়ে শেষ হয় মিছিলটি। মিছিলে নেতৃত্ব দেন মেঘনা ধনাগোদা পানি ব্যবস্থাপন ফেডারেশনের নব নির্বাচিত সভাপতি রাসেল ফয়েজ আহমেদ চৌধুরী শাহীন। আরো উপস্থিত ছিলেন, ফেডারেশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সহ সভাপতি সামসুদ্দিন খান, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মফিজুর রহমান চৌধুরী ভুলুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক খসরু ঢালী, উপজেলা যুবলীগ নেতা শওকত আলী চৌধুরী মিলন, হান্নান সরকার, কালীপুর বাজার বনিক সমতির সাধারন সম্পাদক লোকমান ঢালী, নাসির মেম্বার, ষাটনল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আঃ মিয়াজী, পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার মাইন উদ্দিন চৌধুরী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক গন্যমান্য ব্যক্তিবর্গ।
মিছিল শেষে সবাইকে মিষ্টিমুখ করানো হয়।

Don`t copy text!