ঢাকামঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিভিন্ন এনজিও থেকে টাকা নিয়ে স্বামীকে ফাঁসিয়ে স্ত্রী উধাও

প্রতিবেদক
admin
মার্চ ১৪, ২০২৩ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহর এলাকায় এক স্ত্রী বিভিন্ন এনজিও থেকে ৩ লাখ ও প্রতিবেশিদের নিকট থেকে ২ লাখ টাকা এবং স্বামীর গছিত ৩৭ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ মেয়েকে নিয়ে স্ত্রী উধাও হওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

বিরামপুর পৌর শহর এলাকার কষ্টচাঁদপুর মহল্লার মৃত: আব্দুল জলিলের ছেলে আব্দুল খালেক (৪২) থানায় লিখিত অভিযোগে জানান, তার স্ত্রী রুপালী বেগম তার অগাচরে বিভিন্ন এনজিও থেকে ৩ লাখ টাকা ও প্রতিবেশিদের নিকট থেকে আরও ২ লাখ টাকা কর্জ নেয়। ঘটনাটি জানাজানি হলে গত ০৪/০৩/২০২৩ তারিখে স্বামী-স্ত্রী উভয় পক্ষের লোকজন নিয়ে বৈঠক হয়। এতে স্ত্রী রুপালী বেগম টাকা খরচের কোন সদুত্তর দেন নাই।

বিষয়টি নিয়ে তর্ক-বিতর্কের পরদিন ০৫/০৩/২০২৩ ইং তারিখে রুপালী বেগম তাদের কন্যা রজনী আক্তারকে (২৪) নিয়ে ঋণের ৫ লাখ টাকা, আব্দুল খালকের গছিত ৩৭ হাজার টাকা ও ব্যবহৃত স্বর্নালংকার নিয়ে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। তাদের মোবাইলে ফোন দিয়েও আব্দুল খালেক তাদের কোন হদিস করতে পারেন নাই। অনেক খাঁজাখুঁজির পর নিরুপায় আব্দুল খালেক অবশেষ আজ (১৪ মার্চ) মঙ্গলবার সকালে বিরামপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

জানতে চাইলে, আব্দুল খালেক বলেন, বিভিন্ন এনজিও এবং প্রতিবেশিদের নিকট থেকে ৫ লাখ টাকা নিয়ে তাকে ফাঁসানোর জন্য মেয়ে রজনীকে নিয়ে স্ত্রী রুপালী বেগম নিরুদ্দেশ হয়েছে। নিখোঁজ স্ত্রী ও মেয়ের সন্ধান করার জন্য তিনি পুলিশের প্রতি অনুরোধ জানান।

জানতে চাইলে, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, বিষয়টি তদন্ত করে নিখোঁজদের অনুসন্ধান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Don`t copy text!