ঢাকামঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিযোদ্ধা সন্তান সাংবাদিক কাউসার ছিনতাই কারীর হাতে আহত

প্রতিবেদক
admin
মার্চ ১৪, ২০২৩ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের গৌরীপুরে ওঁত পেতে থাকা ছিনতাইকারীর হাতে সাংবাদিক মশিউর রহমান কাউসার (৩৮) আহত হয়েছেন।

সোমবার (১৩ মার্চ) রাত ১২ টার দিকে গৌরীপুর পৌরসভার পশ্চিম ভালুকা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক।

সাংবাদিক কাউসার জানান, ঘটনারদিন রাতে গৌরীপুর রেলস্টেশনের তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে পায়ে হেঁটে বাসায় যাচ্ছিলেন। এ সময় পথিমধ্যে অজ্ঞাত ছিনতাইকারী হঠাৎ পিছন থেকে তাকে জাপটে ধরে হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিতে জবরদস্তি শুরু করে। তখন তাঁর ডাক-চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসলে ছিনতাইকারী কাউসারকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ৪ ফুট গভীর ড্রেনে ফেলে দৌড়ে পালিয়ে যায়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। স্থানীয় লোকজন আহত সাংবাদিক কাউসারকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাত্ক্ষণিক গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, সাংবাদিক মশিউর রহমান কাউসার ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলার ঘটনায় থানায় কোন অভিযোগ করেননি। তবে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে লক্ষে ছিনতাইকারীকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।

Don`t copy text!