ঢাকাবুধবার , ১ ফেব্রুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পূবাইলে ৬ কেজি গাঁজা ও ১১০পিস ইয়াবাসহ ২ জন আটক

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১, ২০২৩ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মেঘডুবি এলাকা থেকে ছয় কেজি গাঁজা ও ভাদুন নইপাড়া এলাকা হতে ১১০পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুবাইল থানা পুলিশ।

মঙ্গলবার রাতে নগরীর ৪০ নং ওয়ার্ডের মেঘডুবি ভোগরা বাইপাস পেয়ারা বাগান এলাকার যুকির বাড়ির পাশে ও অত্র থানাধীন ভাদুন নইপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি ১।মোঃ ইমরান হোসেন ইমু (২৩) ময়মনসিংহ জেলার নান্দাইল থানার নরিনপুর গ্রামের মো: আবুল কালাম এর ছেলে।অপর মহিলা আসামি কোহিনুর (৪০)স্বামী সুরুজ মিয়া সাং ভাদুন নইপাড়া থানা পূবাইল গাজীপুর মহানগর।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ৪০নং ওয়ার্ডের মেঘডুবি ভোগড়া বাইপাস পেয়ারা বাগান যুগির বাড়ির পাশে অভিযান চালিয়ে ইমরান হোসেন ইমু কে গ্রেফতার করেন পূবাইল থানার এ এস আই গোলাম মোস্তফা এবং ৪১ নং ওয়ার্ড ভাদুন নইপাড়া থেকে কোহিনুর (৪০)কে মাদকসহ গ্রেফতার করেন পুবাইল থানার সাব ইন্সপেক্টর (এস আই) মাহবুব।

পূবাইল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মাদকের বিরুদ্ধে অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে। আসামিকে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

Don`t copy text!