ঢাকাসোমবার , ১৬ জানুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে জেলে নৌকার উপর উঠিয়ে দিলো লঞ্চ: নিহত-১: নিখোঁজ-২

প্রতিবেদক
admin
জানুয়ারি ১৬, ২০২৩ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর সদরের হরিনায় মেঘনা নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী এমভি কর্ণফুলী-৩ লঞ্চটি জেলে নৌকার ওপর উঠিয়ে দিলে নৌকা ডুবে ১ জেলের প্রাণহানি ও ২ জেলে নিখোঁজের ঘটনা ঘটেছে।

রোববার রাতে নদীতে জেলেরা নৌকা দিয়ে মাছ ধরা অবস্থায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন হরিণা নৌ ফাঁড়ির ইনচার্জ মোঃ মিজানুর রহমান। স্থানীয়রা জানান, নিহত ও নিঁখোজ জেলেরা চাঁদপুর সদরের ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঈদগাহ বাজারের বাসিন্দা। এ ঘটনায় নিহত জেলে ও নিখোঁজ জেলে পরিবারের মধ্যে আহজারি চলছে।

চাঁদপুর হরিণা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, ঘন কুয়াশার কারনে এ দূর্ঘটনা ঘটতে পারে। তবে আমরা খবর পেয়ে জয়নাল মোল্লার ছেলে জলিল(১৪) নামে এক জেলের লাশ উদ্ধার করেছি। এছাড়াও গফুর বেপারীর ছেলে ফারুক(২০) জীবিত উদ্ধার হলেও মতিন ভূঁইয়ার ছেলে রিয়াদ(১৭) ও নুরুজ্জামান শেখের ছেলে মোক্তার(১৮) নামে ২ জেলে নিঁখোজ রয়েছে। তবে নিখোঁজ জেলেদের উদ্ধার তৎপরতা ও আইনী কার্যক্রম অব্যাহত রয়েছে।

এবিষয়ে ১১ নং ইব্রাহীমপুর ইউপি চেয়ারম্যান কাশেম খান বলেন, আমি খবরটি থানা পুলিশকে জানিয়েছি।পাশাপাশি নিহত ও নিখোঁজ জেলের পরিবারকে সান্তনা দিয়ে তাদের পরিবারের কাছে ছুটে গিয়েছি।

Don`t copy text!