ঢাকাবুধবার , ১৮ জানুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মরহুম আব্বাস উল্লাহ স্যারের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

প্রতিবেদক
admin
জানুয়ারি ১৮, ২০২৩ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

সাভার প্রতিনিধিঃ
আনন্দ টিভির স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজ সেবক মরহুম আব্বাস উল্লাহ সিকদার স্যারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাভার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ ১৮ জানুয়ারি বুধবার বাদ যোহর সাভার উপজেলা প্রতিনিধি মোঃ ইব্রাহিম খলিল এর নিজ অফিসে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ২০২০ সালের আজকের এই দিনে মৃত্যু বরন করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আনন্দ মেলা গ্রুপের চেয়ারম্যান, দেশের ইতিহাসের সবচেয়ে সফল চলচ্চিত্রের নির্মাতা বেদের মেয়ে জ্যোৎস্না এবং প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক, দক্ষ অভিনেতা, বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহচর, ঢাকা কলেজের সাবেক ভিপি, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও আনন্দ টিভির স্বপ্নদ্রষ্টা এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্বাস উল্লাহ সিকদার স্যার। এ সময় স্যারের আত্মার মাগফিরাত এবং জান্নাত বাসী কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আনন্দ টিভির প্রতিনিধি, মোঃ ইব্রাহিম খলিল, আবুল কালাম আজাদ ( বিপ্লব), গোলাম সারোয়ার সজল,আলী হোসেন,শামীম আহমেদ, আতিকুল ইসলাম,রুবেল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন,হাফেজ মাওলানা আব্দুর রহিম।

Don`t copy text!