ঢাকাশুক্রবার , ১৩ জানুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহের ভালুকায় সড়ক দূর্ঘটনায় মিল শ্রমিক নিহত

প্রতিবেদক
admin
জানুয়ারি ১৩, ২০২৩ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত গাড়িচাপায় সাইফুল ইসলাম শেখ(৩৬)নামে এক মিল শ্রমিক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের উপজেলার ভান্ডাব এসএনএস সিএনজি স্টেশনের পাশে।

পুলিশ সূত্রে জানাযায়, ঘটনার সময় ভালুকা উপজেলার ভান্ডাব নামাপাড়া এলাকার ছনদ আলীর ছেলে স্কয়ার মিলের শ্রমিক সাইফুল ইসলাম শেখ কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে দিয়ে মহা-সড়ক পার হওয়ার সময় ঢাকাগামী অজ্ঞাত গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক(ওসি) রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,রাতে অজ্ঞাত গাড়ি চাপায় মিল শ্রমিক নিহত হলে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Don`t copy text!