ঢাকাশুক্রবার , ১৩ জানুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল ও আলোচনা সভা || দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ১৩, ২০২৩ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃমাহফুজুর রহমান বিপ্লব, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহঃপ্রতিবার বিকেল ৪টায় ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুর রশিদ চৌধুরী রিয়ান এর নেতৃত্বে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন। ছাত্রলীগ দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন। বাংলাদেশের ইতিহাসে সকল আন্দোলন সংগ্রামে ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে।জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে ছাত্রলীগ নিরলস ভাবে কাজ করে যাবে এবং যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের রাজপথে থেকে প্রতিহত করা হবে।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বাবু বিপুল ঘোষ,বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব ফারুক হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সত্যজিৎ মুখার্জী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, সহ-সভাপতি বিকাশ দত্ত, সাংগঠনিক সম্পাদক অমিত বিশ্বাস অর্কসহ বিভিন্ন উপজেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।


Don`t copy text!