ঢাকাশুক্রবার , ১৩ জানুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুর উপজেলা স্কাউটের সম্পাদক হলেন অধ্যক্ষ রেজাউল করিম|| দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ১৩, ২০২৩ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

উত্তম চক্রবর্তী,মণিরামপুর।। প্রাথমিকভাবে গঠিত বার সদস্য কমিটিতে তিন বছর মেয়াদে যশোর জেলার মণিরামপুর উপজেলা স্কাউটের সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মোঃ রেজাউল করিম। তিনি গোপালপুর স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ও রাজগঞ্জ এলাকার নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজের সুযোগ্য নির্বাচিত সভাপতি। মণিরামপুর উপজেলা মিলনায়তনে স্কাউটের সম্মেলনের সভাপতি ও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কবীর হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার, খুলনা অঞ্চলের উপ আঞ্চলিক উপ কমিশনার শীতল মিত্র, যশোর জেলা স্কাউটের সহ-সভাপতি নওশের আলী, সম্পাদক আব্দুর রহমান খান, মণিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার সোহেলী ফেরদৌস প্রমূখ। এদিকে উপজেলা স্কাউটের সম্পাদক নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ রেজাউল করিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজ ও তাঁর প্রিয় এলাকাবাসী।

Don`t copy text!