ঢাকাবুধবার , ১১ জানুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে জরায়ু মুখ ক্যান্সার স্ক্রিনিং এর বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
জানুয়ারি ১১, ২০২৩ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ১ নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের শ্মশানিপাড়া কমিউনিটি ক্লিনিক এ জরায়ু মুখ ক্যান্সার স্ক্রিনিং এর বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আদনান আখতার এর সভাপতিত্বে শ্মশানিপাড়া কমিউনিটি ক্লিনিক এ উক্ত বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

উক্ত ক্যাম্পেইন এ যাদের বয়স ৩০-৬০ বছর, অথবা যাদের বিয়ের বয়স ১০ বছর অতিক্রান্ত হয়েছে তাদেরকে এই সেবা প্রধান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.তামিনা হোসেন ও ডা.অনন্যা দত্ত সহ সিনিয়র স্টাফ নার্স, মিড ওয়াইফ ও মাঠ পর্যায়ের বিভিন্ন স্বাস্থ্যকর্মী বৃন্দ। আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও কমিউনিটি ক্লিনিকের সভাপতি মো: কাজল মিয়া এবং স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো: নজরুল ইসলাম।

সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় ছিলেন কিশোরগঞ্জ জেলার সম্মানিত সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম।

উল্লেখ্য এই পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত হয়ে আসছে।

Don`t copy text!