ঢাকামঙ্গলবার , ১০ জানুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় গলায় ফাঁস দিয়ে অন্ত:সত্তা গৃহবধুর আত্মহত্যার অভিযোগ

প্রতিবেদক
admin
জানুয়ারি ১০, ২০২৩ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া উপজেলার নোয়াগাঁও গ্রামে সোমবার রাতে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে তানজিনা আক্তার রিয়া (২০) নামের এক অন্ত:সত্তা গৃহবধু আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মঙ্গলবার ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করেছে।
নিহত গৃহবধু একই উপজেলার বড় তুলাগাঁও গ্রামের অধিবাসী।

নিহতের বাবা আক্তার হোসেন দৈনিক বাংলার অধিকার কে জানান, প্রায় ৩ বছর পূর্বে তার মেয়েকে বিয়ে দেয়া হয়। বর্তমানে রিয়া চার মাসের অন্ত:সত্তা রয়েছে। পারিবারিক কলহের জের ধরে তার মেয়েকে হত্যা করা হয়েছে। নিহতের বাবা, মেয়ে হত্যার সুষ্ঠ বিচারের দাবি জানান।

কচুয়া থানার ওসি মোঃ ইব্রাহিম খলিল দৈনিক বাংলার অধিকার কে জানান, এ বিষয়ে একটি অপমৃত্য মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Don`t copy text!