ঢাকারবিবার , ১ জানুয়ারি ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সংবিধান মেনেই নির্বাচন হবে-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ১, ২০২৩ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সংবিধান মেনে নির্বাচন হবে অন্যথায় ভোটাধিকার প্রয়োগে কেউ বাধা দিলে আইনানুগ ব্যবস্থা নেয় হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রবিবার (১ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, সংবিধানে যেভাবে নির্বাচনের কথা বলা আছে সেভাবেই নির্বাচন হবে। ভোটাধিকার প্রয়োগে কেউ বাধা দিলে আইনানুগ ব্যবস্থা নেয় হবে।

তিনি বলেন, ২০১৪ ও ২০১৮ সালে সুষ্ঠু নির্বাচন হয়েছিল। ২০২৪ এর শুরুতে যে নির্বাচন হবে তাতে সব দল অংশগ্রহণ করবে বলে আশা করছি।

আনিসুল হক বলেন, গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের শেকর মজবুত করতে শেখ হাসিনার সরকার কাজ করছে। জনগনের কাছে শেখ হাসিনা দায়বদ্ধ। যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা পালন করা হবে।

তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। কাজেই কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে আইনানুগ ব্যবস্থা নেওয় হবে।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের চেয়ে মানবাধিকার প্রতিষ্ঠা হয়েছে শেখ হাসিনা সরকারের সময়ে।

Don`t copy text!