ঢাকাশুক্রবার , ৩০ ডিসেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুর আদর্শ হাইস্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ডিসেম্বর ৩০, ২০২২ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আদর্শ হাইস্কুলের ২০২২ শিক্ষাবর্ষের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী প্রোগ্রাম ২৯ শে ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় বিদ্যালয় এর হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুহাদ্দিস ডক্টর এনামুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব নুর আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, বিরামপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ রেজাউল করিম সরকার সেলিম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ডা. রেজাউল করিম শামীম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোকছেদ আলী চৌধুরী, শিক্ষকবৃন্দের মধ্যে রেজাউল করিম, জান্নাতুন ফেরদৌস, সুলতান মাহমুদ সাদিক প্রমুখ।

২০২২ ইং শিক্ষাবর্ষের ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণির ফলাফল প্রকাশ করা হয় এবং প্রত্যেক শ্রেণি জিপিএ ৫ প্রাপ্তদের পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি বলেন, আদর্শ হাইস্কুল ইতোমধ্যে দিনাজপুর জেলার মধ্যে সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেছে। সুনামের ধারাবাহিকতা রক্ষার্থে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আরো যত্নবান হতে আহ্বান জানান।

Don`t copy text!