ঢাকাশুক্রবার , ৩০ ডিসেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দেশের উন্নয়নের অগ্রযাত্রা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে নিচ্ছেন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রতিবেদক
admin
ডিসেম্বর ৩০, ২০২২ ১২:১০ পূর্বাহ্ণ
Link Copied!

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে আগামীর বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলায় স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছেন তিনি। এছাড়া আগামী প্রজন্মকে আরো দক্ষ হিসেবে গড়ে তুলতেও কাজ করছে এ সরকার।

বৃহস্পতিবার দুপুরে মানাখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষায় শিক্ষকদের গুরুত্ব দিতে হবে। এজন্য প্রধানমন্ত্রীও নির্দেশ দিয়েছেন। প্রাথমিক শিক্ষা থেকেই শিক্ষার্থীরা ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে।

নতুন ভবন উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন শরীয়তপুরের ডিসি পারভেজ হাসান, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদউজ্জামান, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ

Don`t copy text!