ঢাকাশুক্রবার , ২৩ ডিসেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত আহত ২ শিশু সন্তান

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২৩, ২০২২ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাপানিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছে তাদের দুই সন্তান। শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নওগাঁ সদর উপজেলার উল্লাসপুর গ্রামের মিলন (৩৫) ও তার স্ত্রী লিপি (৩২)। ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর থানার ওসি ফয়সাল জানান, দুপুরে স্ত্রী ও সন্তানদের নিয়ে শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেলে নিজ গ্রাম উল্লাসপুরে যাচ্ছিল মিলন। পথে হাপানিয়া এলাকায় একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় তাদের সন্তান আহত হয়েছে। ওসি জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা লাশ নওগাঁ সদর থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা হবে।

Don`t copy text!