ঢাকাশনিবার , ১৭ ডিসেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামীলীগ নেতা জালাল মাস্টারের কম্বল বিতরণ

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১৭, ২০২২ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক গাজীপুর মহানগর আওয়ামীলীগের অন্যতম নেতা, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ জালাল উদ্দিন মাস্টার শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকালে উপজেলার আচারগাঁও ইউনিয়নের শিমুলতলা ঈদগা মাঠ ময়দানে ৪শতাধিক গরিব, অসহায় নারী-পুরুষের মাঝে নিজ হাতে কম্বল বিতরণ করেন। এ উপলক্ষে নান্দাইল উপজেলা নৌকার সমর্থক গোষ্টির উপদেষ্ঠা সিনিয়র আইনজীবি বীরমুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদের সভাপতিত্বে ও নৌকার সমর্থক গোষ্ঠি নান্দাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজ কাঞ্চন রেজার সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব জালাল উদ্দিন মাস্টার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবদুল হালিম বিএসসি, মো. আলাউদ্দিন আজাদ, মাহাবুব আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ। কম্বল বিতরণ অনুষ্ঠানে নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মো. জালাল উদ্দিন মাস্টার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এই কম্বল বিতরণ করা হয়।

Don`t copy text!