ঢাকাশুক্রবার , ১৬ ডিসেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শহীদ হালিম – লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০২২- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১৬, ২০২২ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

 

মৌমিতা দত্ত, চুনারুঘাট প্রতিনিধি, হবিগঞ্জ, সিলেটঃ আগামী ১৭ ডিসেম্বর রোজ শনিবার শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ এর ব্যবস্থাপনায় বেসরকারি বৃত্তি পরীক্ষা শহীদ হালিম- লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত হবে।

সারা দেশের ন্যায় এক ও অভিন্ন প্রশ্নপত্রে হবিগঞ্জ জেলার ৪ টি উপজেলায় অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। হবিগঞ্জ সদর উপজেলার পরীক্ষা কেন্দ্র হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদ্রাসা, বাহুবল উপজেলার পরীক্ষা কেন্দ্র মিরপুর আলীফ সুবহান চৌধুরী সরকারী কলেজ, শায়েস্তাগঞ্জ উপজেলার পরীক্ষা কেন্দ্র শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও চুনারুঘাট উপজেলার পরীক্ষা কেন্দ্র চুনারুঘাট সরকারি কলেজ।

জেলার সকল পরীক্ষার্থীদেরকে সকাল ৯ঃ৩০ মিনিটের ভিতরে প্রবেশপত্রে উল্লেখিত কেন্দ্রে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সকাল ১০ টা থেকে দুপুর ১ ঘটিকা পর্যন্ত।
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল ছাত্র/ ছাত্রীদের প্রতি দোয়া ও শুভেচ্ছা জানিয়েছেন শহীদ হালিম -লিয়াকত স্মৃতি সংসদ হবিগঞ্জ জেলা জোনের সমন্বয়ক শাহজাদা সৈয়দ মোহাম্মদ আলী বশনী ও সদস্য সচিব মুহাম্মদ আব্দুল কাদির।পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,স্থানীয় প্রসাশন ও সাংবাদিকসহ সকলের নিকট সার্বিক সহযোগিতা করার অনুরোধ করেন।

তথ্যসূত্রঃ মোহাম্মদ মোশাহিদ মজুমদার

Don`t copy text!