লক্ষ্মীপুর পৌরসভার ২ নং ওয়ার্ডে রাতের আধাঁরে খোকন আলমের পৈত্রিক জমিতে পাশ্ববর্তী আবদুল করিম গং জোরপূর্বক ঘর নির্মান করতে গেলে সংঘর্ষ বাধে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাটি গত ১৩ ডিসেম্বর আশ্রাফ আলী মৌলভী বাড়ি প্রকাশ মুন্সী বাড়িতে ঘটে। জমির মালিক খোকন আলম দৈনিক বাংলার অধিকার কে জানান, আমার পৈত্রিক সম্পত্তি বাঞ্চানগর মৌজার
খতিয়ান ৫৯৮, সাবেক দাগ ৭৬৪৫ হাল দাগ নং ১২৬১১ চার (৪) শতাংশ জমির পাশে আবদুল করিম অবৈধ ভাবে ঝিনুক বিস্কুট ফ্যাক্টরী কারখানা গড়ে তোলে। কারখানার মালিক করিমের ছেলে মোঃ হাবিব ঐ কারখানায় শ্রমিকদের সহযোগীতায়
প্রতিনিয়ত মাদক সেবনসহ অবৈধ ও অনৈতিক কর্মকান্ড করে আসছে। এতে করে আশপাশের লোকজন অতিষ্ঠ। হাবিবকে কয়েকবার মাদকসহ এলাকার লোকজন হাতে নাতে ধরে। এছাড়াও কারখানার ময়লা আর্বজনার দূর্গন্ধে পাশ্ববর্তী লোকজনের বসবাসের অযোগ্য হয়ে উঠে। তাদের অত্যাচারে মহিলারা সাভাবিক চলাচল করতে পারছে না। এইসব কর্মকান্ডে জন্য বহুবার সর্তক করা হয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে রাতের আধাঁরে বিস্কুট ফ্যাক্টরীর পাশে আমার পৈত্রিক জমি জোর করে নেওয়ার চেষ্টা করে। পরে আমি ৯৯৯ কল দিলে পুলিশ এলে তারা পালিয়ে যায়। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

