ঢাকামঙ্গলবার , ১৩ ডিসেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ছেলের হাতে পিতা খুন

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১৩, ২০২২ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

র‌্যাব-৮, বরিশালের অধিভুক্ত এলাকায় গত ১০ ডিসেম্বর ২০২২ তারিখ ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ছিলাধরচর সদরদী এলাকায় মোঃ নাঈম ফকির (১৯), পিতা-মৃত কিবরিয়া, মাতা-তাসলিমা বেগম, সাং-ছিলাধরচর সদরদী, থানা- ভাঙ্গা, জেলা-ফরিদপুর নামের এক ব্যক্তি তার নিজের পিতাকে হত্যা করে। উল্লেখ্য, ঘটনাটি ঘটার পর থেকেই সংশ্লিষ্ট ব্যক্তি পালিয়ে যায় এবং আত্মগোপন করে ।

উক্ত সংবাদ অবহিত হওয়ার পর ফরিদপুর র‌্যাব ক্যাম্প পিতার হত্যাকারীকে গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত ১৩/১২/২০২২ তারিখ র‌্যাব-০৮, বরিশাল (ফরিদপুর ক্যাম্প) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত ঘটনার সাথে জড়িত ব্যক্তি নিজেকে আত্মগোপন করে ঢাকা জেলার সাভার মডেল থানাধীন সাভার বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা পাওয়ার পর র‌্যাব-০৮ বরিশাল (ফরিদপুর ক্যাম্প) র‌্যাব-৪ এর সহায়তায় ১৩/১২/২০২২ তারিখ গভীর রাতে ঢাকা জেলার সাভার মডেল থানাধীন সাভার বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে পিতার হত্যাকারী ০১। মোঃ নাঈম ফকির (১৯), পিতা-মৃত কিবরিয়া, মাতা-তাসলিমা বেগম, সাং-ছিলাধরচর সদরদী, থানা- ভাঙ্গা, জেলা-ফরিদপুরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

Don`t copy text!