ঢাকাশনিবার , ৩ ডিসেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
ডিসেম্বর ৩, ২০২২ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

শনিবার (৩ ডিসেম্বর) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরের ‘ফরিদগঞ্জ এ আর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়’ থেকে সদ্য প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

সকালে বিদ্যালয় মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান ও প্রবীর চক্রবর্তী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনসর উদ্দিন, সুলতানা রাজিয়া ও মাহবুব আলম সোহাগ।

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রাজন গাজী, হুমায়ারা তানজীন ও তাসলিমা তিশা।

উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক জেসমিন আক্তার, নিগার সুলতানা, শিউলী আক্তার, আব্দুল আলী, সাখাওয়াত হোসেন, সাংবাদিক আনিছুর রহমান সুজন ও শামীম হাসান।

এ বছর বিদ্যালয় থেকে শতভাগ উত্তীর্ণের পাশাপাশি বিজ্ঞান, বাণিজ্য ও কারিগরি শাখা থেকে ৪৯জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে।

Don`t copy text!