ঢাকারবিবার , ২৭ নভেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

‘স্পর্শ’ সিনেমায় নিরবের সাথে নবাগতা আরিয়ানার জুটি-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ২৭, ২০২২ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবি ‘স্পর্শ’র শুটিং শুরু হবে শিঘ্রই। বাংলাদেশের প্রযোজনা সংস্থা অ্যাকশন কাট ও ভারতের রোল ক্যামেরা অ্যাকশন যৌথভাবে নির্মাণ করছে ছবিটি। ছবিটির কাহিনি গড়ে উঠেছে অসম বয়সের এক ত্রিভুজ প্রেম ও সম্পর্ককে ঘিরে।

এরই মাঝে জানা গেল, সিনেমাটিতে বাংলাদেশ থেকে একজন নায়িকা যুক্ত হচ্ছে নিরবের বিপরীতে। তিনি নবাগতা আরিয়ানা জামান। প্রথমবার নিরবের সাথে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এতে আরো থাকবেন ভারতের খরাজ মুখোপাধ্যায় ও জাকির হুসেন। ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের অনন্য মামুন ও পশ্চিমবঙ্গের অভিনন্দন দত্ত।

নিরব বলেন, প্রথমেই আমি বলব স্পর্শের গল্পটা অনেক সুন্দর। সিনেমাটা নিয়ে আলাদা ভালো লাগা কাজ করছে আমার মধ্যে। আর সবচেয়ে বড় কথা অনেক দিন পর জয়েন্ট ভেঞ্চার সিনেমা হতে যাচ্ছে। দর্শন, চলচ্চিত্রপ্রেমী যারা আছেন, তাদের কাছে জয়েন্ট ভেঞ্চার সিনেমা মানেই বড় বাজেট আর অনেক ভালো প্রডাকশন। সব মিলিয়ে আমারও মনে হয় স্পর্শ তেমনি একটি প্রজেক্ট হবে। আশা করছি ভালো কিছু হতে যাচ্ছে আর দর্শক নিরাশ হবে না।

পরিচালক বলছেন, আমরা আশা করছি, এই যৌথ প্রযোজনার ছবিটি দুই দেশের সিনেমাপ্রেমীদের আকৃষ্ট করবে।

আরিয়ানা জামান বলেন, আমি নিজেকে প্রস্তুত করছিলাম ভালো গল্পের সিনেমার জন্য। এর মধ্যে অনেক সিনেমার অফার এসেছিলো। কিন্তু অপেক্ষা করছিলাম ভালো একটি কাজের জন্য। অবশেষে সুন্দর একটি গল্পের একটি চরিত্র পেয়েছি যেখানে নিজেকে প্রমাণের সুযোগ পাবো।

নিরবের সঙ্গে জুটি বাঁধা প্রসঙ্গে আরিয়ানা জানান, এটা আমার সৌভাগ্য যে আমাদের বাংলা সিনেমার পরিচিত ও জনপ্রিয় নায়ক নিরব ভাইকে পেয়েছি। আশা করি তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো।

জানা গেছে, আরিয়ানা জামান বেশ কয়েকবছর মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছেন। দেশের নামীদামী অনেক কোম্পানির স্টিল মডেল হিসাবে কাজ করেছন তিনি। এছাড়া বেশ কিছু ওয়েব ফিল্ম ও নাটকে কাজ করেছেন।

Don`t copy text!