ঢাকাবৃহস্পতিবার , ২৪ নভেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নির্মাতা ও স্থপতি শাকুর মজিদের জন্মদিন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ২৪, ২০২২ ১২:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

শাকুর মজিদ । যিনি একাধারে একজন লেখক, কবি, গীতিকার, নাট্যকার, পরিচালক, স্থপতি এবং বিশ্ব পর্যটক ।গত মঙ্গলবার (২২ নভেম্বর) ছিল শাকুর মজিদের জন্মদিন।

এ জন্মদিনের আয়োজন করেন শাকুর মজিদের সহধর্মিনী অধ্যাপক হোসনে আরা জলি। এ আয়োজনে উপস্থিত ছিলেন লেখক, শিল্পী, সাংবাদিকসহ মিডিয়া অঙ্গনের অনেকেই।

তাদের মধ্যে কিংবদন্তী জুয়েল আইচ, অন্যপ্রকাশের মাজহারুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনন্ত হিরা, নূনা আফরোজ, শাকুর মজিদের কয়েকজন স্থপতি বন্ধু, কণ্ঠশিল্পী স্মরণ, মোমিন বিশ্বাস, অনন্যা আচার্য্য, রুদ্র, প্রখ্যাত সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা, লেখক সাংবাদিক পলাশ মাহবুব, বিনোদন সাংবাদিক দুলাল খান, আহমেদ তেপান্তর, রঞ্জু সরকার ও চলচ্চিত্র নায়িকা মানষী প্রকৃতি প্রমুখ।

আয়োজনটি ঘরোয়া হলেও মোমিন বিশ্বাস-স্মরণ, অনন্যা আচার্য্য-রুদ্র’র অন্যরকম ভালো লাগা গান ছিল দারুণ উপভোগ্য। কিংবদন্তী যাদুশিল্পী জুয়েল আইচের মনোমুগ্ধকর যাদু উপস্থিত অতিথিদের অবাক করে দেয়। সবশেষে অনন্ত হিরা আর নূনা আফরোজের তাৎক্ষণিক অভিনয় সকলের হৃদয় ছুঁয়ে যায়।

তাদের এ আবেগঘন অভিনয়ে অভিভূত অনেককেই চোখের জল মুছতে দেখা যায়।

Don`t copy text!