ঢাকামঙ্গলবার , ২২ নভেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পলাশী আদর্শ কলেজে এডহক কমিটির সভাপতি হলেন আবুল হোসেন:অভিনন্দন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে

প্রতিবেদক
admin
নভেম্বর ২২, ২০২২ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

 যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের পলাশী আদর্শ কলেজের এডহক কমিটি গঠন করা হয়েছে।
মোঃ আবুল হোসেনকে সভাপতি করে ছয় মাসের জন্য চার সদস্যের এডহক কমিটি অনুমোদন দেয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর।

এ কমিটির অন্য সাধারণ শিক্ষক সদস্যরা হলেন- সাধারণ শিক্ষক সদস্য দিপক কুমার সরকার, অভিভাবক সদস্য মোঃ মহসীন আলী, সদস্য সচিব অধ্যক্ষ, পলাশী আদর্শ কলেজে।

এদিকে পলাশী আদর্শ কলেজের মোঃ আবুল হোসেনকে মনোনীত করায় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী। এই সভাপতির মাধ্যমে প্রতিমন্ত্রী অবহেলিত পলাশী আদর্শ কলেজের অবকাঠামোগত উন্নয়ন করবেন বলে সবাই আশাবাদী।

এসময় সভাপতি মোঃ আবুল হোসেন বলেন, আমাকে সম্মানিত করায় আমি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে প্রতি কৃতজ্ঞ। তিনি আমাকে ভালবেসে যে দায়িত্ব অর্পন করেছেন তা সঠিকভাবে পালন করার চেষ্টা করবো।

Don`t copy text!