ঢাকারবিবার , ২০ নভেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সংযুক্ত আরব আমিরাতে লেডিস ক্লাবের উদ্যোগে পিঠা উৎসব-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ২০, ২০২২ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

প্রবাসে কর্মব্যস্ততাযর মাঝেও অনেক সময় দেশীর সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরার তেমন একটা সুযোগ না থাকলে ও বাঙালি সংস্কৃতিক তুলে ধরার চেষ্টা করেন প্রবাসিরা।

তারপরেও ব্যস্ত জীবনে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে জানান দিতে পিঠা উৎসব সহ বিভিন্ন অনুষ্ঠান করা হয় এই প্রবাসে। তেমনি ভাবে গতকাল  শনিবার ( ১৯ নভেম্বর) দুবাই মুশরিফ পার্কে বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই এর উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা উৎসবের আয়োজন করা হয়েছ।

এ যেন এক মিলনমেলার আয়োজন, ষোলআনা বাঙালির প্রতিচ্ছবি মিলন মেলার দৃশ্য ।

হরেক রকম পিঠার চমৎকার আয়োজন ও পরিবেশন নজর কাড়ে পার্কে আসা আরবীসহ ভিনদেশী দর্শণার্থীদের। মেলায় বিভিন্ন প্রদেশ থেকে স্বপরিবা সহ অসংখ্য নারী উপস্থিত হন।

পিঠা আয়োজনে ছিল চিতাই পিঠা, ভাঁপা পিঠা, সেমাই পিঠা, পাকান পিঠা, রসে ভিজা পিঠা, সুজি পিঠা,নকশি পিঠা,পাটিসাপটা, তেলের পিঠা, দুধ চিতই পিঠা,পায়েসসহ ৩০ প্রকার পিঠা নিয়ে এই উৎসবের আয়োজন করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন ইউএই লেডিস ক্লাবের এডমিন লিজা হোসেন,মডারেটর নিশাত জাহান চৌধুরী নিশু, গ্রুপ এক্সপার্ট তাকিয়া সুলতানা, গ্রুপ এক্সপার্ট লিমা আক্তার, গ্রুপ এক্সপার্ট নাজমা সুলতানা, গ্রুপ এক্সপার্ট সাথী আলী, গ্রুপ এক্সপার্ট ঈশিকা মাজহার, গ্রুপ এক্সপার্ট শারমিন রাখি, গ্রুপ এক্সপার্ট  নওরিন আহমেদ, গ্রুপ এক্সপার্ট মোহসেনা সুলতানা তানিয়া সহ ক্লাবের সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ক্নাবের অ্যাডমিন, মডারেটর,গ্রুপ এক্সপার্ট ও সদস্যবৃন্দ বিভিন্ন রকমের পিঠা পসরা সাজিয়ে আগত অতিথিদেরকে আপ্যায়ন করান। বনভোজন ও পিঠা উৎসব অত্যন্ত মনোমুগ্ধকর  হয়েছে। পিঠা উৎসব ও খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পিঠে অনুরাগীদের প্রত্যাশা সব সময় যেন এই ধরনের আয়োজকরা আয়োজন করে থাকেন। প্রবাসে উজ্জ্বল প্রতিশ্রুতি যেন ভেসে ওঠে সকল প্রবাসীর মনে আনন্দ উল্লাসে।

Don`t copy text!