ঢাকাবৃহস্পতিবার , ১৭ নভেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ড্রাইভারের মৃত্যু – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ১৭, ২০২২ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর,গোবিন্দগঞ্জ মহাসড়কের উপজেলার টাটকপুর নজরুল মাষ্টারের বাড়ির সামনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উত্তম কুমার রায় (৩২) নামে ট্রাক ড্রাইভার নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাত ২ টার দিকে রাইচ ব্রান্ড বোঝাই একটি ট্রাক দিনাজপুর থেকে শেরপুর যাওয়ার পথে টাটকপুরে কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়, ট্রাকের হেলপার বের হতে পারলেও বের হতে পারেনি ড্রাইভার।

পুলিশ, ফায়ার সার্ভিস, এলাকার লোকজন প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে ট্রাকের ভিতর থেকে রাত ২টার দিকে ট্রাক ড্রাইভারকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি দিনাজপুর সদর কোতয়ালী থানার বড়ইল গ্রামের লাল মোহন রায়ের ছেলে।

বিরামপুর থানার উপ-পরিদর্শক আলাউদ্দিন দৈনিক বাংলার অধিকার কে জানান, আমরা ধারনা করছি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়, ট্রাকটি খাদে চলে যাওয়ায় উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হলেও আমরা সহ ফায়ার সার্ভিসের লোকজন অনেক চেষ্টার পর রাতেই নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছি।

এবিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত দৈনিক বাংলার অধিকার কে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Don`t copy text!