ঢাকামঙ্গলবার , ১৫ নভেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্ভোধন- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ১৫, ২০২২ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২ উদ্ভোধন করেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন । মঙ্গলবার (১৫ নভেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে ফায়ার ফায়টার নাদিম মাহমুদ এর সঞ্চালনা ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন । বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার ভারপ্রাপ্ত মোঃখুরসেদ আলম প্রধান।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার জাহান জিটু,সহকারী কমিশনার ( ভূমি) এ টি এম আরিফ, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক প্রমূখ।

নান্দাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার মোঃখুরসেদ আলম প্রধান জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর অগ্নিকাণ্ডসহ সব দুর্যোগ মোকাবিলা ও নাগরিক সুরক্ষা নিশ্চিত করণের মাধ্যমে এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে সক্ষমতা অর্জন করেছে। দুর্যোগ-দুর্ঘটনায় জীবন ও সম্পদ রক্ষার মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা গতি, সেবা ও ত্যাগ আমাদের মূলমন্ত্র। দুর্যোগ মোকাবিলায়  আমরা দৃঢ় প্রতিজ্ঞ ।

দিবসটি উপলক্ষে ১৫-২১ নভেম্বর পর্যন্ত সারাদেশে এ উপলক্ষে মহড়া ও গণসংযোগ আয়োজন, ক্রোড়পত্র প্রকাশ, যান্ত্রিক শোভাযাত্রা, লিফলেট ও পোস্টারসহ নানা প্রচারপত্র বিতরণ এবং বিভিন্ন পোশাকশিল্প প্রতিষ্ঠানসহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করা হবে।

Don`t copy text!