ঢাকারবিবার , ১৩ নভেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ম্যাজিক বাউলিয়ানার সেরার শিরোপা জিতেছেন ম্যাজিক শফিউল বাদশা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ১৩, ২০২২ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

ম্যাজিক বাউলিয়ানার সেরার শিরোপা জিতেছেন শফিউল বাদশা। অনুষ্ঠিত হলো বাউল গানের রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২২’-এর গ্র্যান্ড ফিনালে। এ রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’র চতুর্থ আসরে সেরার শিরোপা জিতেছেন ঢাকার শফিউল বাদশা।

এ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন নেত্রকোণার ফকির চান এবং ব্রাহ্মণবাড়িয়ার অর্ণব ভট্টাচার্য হয়েছেন তৃতীয়। প্রথম স্থান অর্জনকারী শফিউল বাদশা পেয়েছেন ৫ লাখ টাকা। ২য় ও ৩য় স্থান অর্জনকারী যথাক্রমে পেয়েছেন ৩ লাখ এবং ২ লাখ টাকা।

এছাড়াও বাকি সেরা ৬-এ আছেন জামালপুরের সাইফুল ইসলাম, কুষ্টিয়ার অর্পা খন্দকার চাঁদনী এবং জয়পুরহাটের ঐশী রাণী দৃষ্টি। রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের হলরুমে আয়োজন করা হয় ঝলমলে এক অনুষ্ঠানের। রোববার (১৩ নভেম্বর) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় মাছরাঙা টেলিভিশনে সম্প্রচারিত হয় ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২২’-এর গ্র্যান্ড ফিনালে। ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২২’-এর ওয়ারড্রোব পার্টনার হিসেবে ছিল দেশাল।

প্রায় ৭ মাস ধরে চলতে থাকা প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করেছিলেন সারাদেশের ৫০ হাজারেরও বেশি প্রতিযোগী। তাল-সুর-লয়, উচ্চারণ এবং গায়কী- এই পাঁচটি বিষয়ে মার্কিং করে বিচারকরা সেরা প্রতিযোগীকে নির্বাচিত করেন। বিচারক হিসেবে গুরুদায়িত্ব পালন করেছেন লোকগানের শিল্পী বাউল শফি মণ্ডল, শাহনাজ বেলী এবং আরিফ দেওয়ান।

Don`t copy text!