ঢাকারবিবার , ১৩ নভেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ১৩, ২০২২ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা দিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ। রবিবার (১৩ নভেম্বর ) দুপুরে মুক্তিযোদ্ধা সংসদের হল রুমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি ও সাধারণ সম্পাদক সোমনাথ সাহাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক হাসান মারুফের সভাপতিত্বে ও সাবেক ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি প্রধান আকর্ষণ এড.নিলুফার আনজুম পপি, সাধারন সম্পাদক সোমনাথ সাহা, নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ, সাবেক কমান্ডার আব্দুর রহিম, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, আব্দুল কাদির, উপজেলা সশস্ত্র বাহিনীর সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবুল ফজল হীরা এবং সাধারণ সম্পাদক হারুন অর রশিদ তার স্বাগত বক্তব্যে বলেন,১৯৫৩ সালের ১৩ ই এপ্রিল মরহুম ( এমপিএ) হাতেম আলী মিয়ার আমন্ত্রণে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গৌরীপুরে হারুন পার্কের জনসভায় যোগদানের জন্য সর্ব প্রথম পদার্পণ করেছিলেন। এই দিনটি গৌরীপুরের জাতীয় দিবস হিসেবে উদযাপন করার দাবী উত্থাপন করেন ।

Don`t copy text!