ঢাকাশুক্রবার , ১১ নভেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ভালোবাসি তোমায়’ চলচ্চিত্রে জুটি বাঁধলেন ইরা শিকদার ও অন্তর-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ১১, ২০২২ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

রোমান্টিক ধারার ” ভালোবাসি তোমায়” চলচ্চিত্রে জুটিবদ্ধ হলেন ইরা শিকদার ও অন্তর। ড. মাহফুজুর রহমানের মূল পরিকল্পনায় ছবিটির কাহিনী লিখেছেন আবুল হোসেন মজুমদার। ফারুক হোসেন মজুমদার প্রযোজিত এই ছবিটির সংলাপ,চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন আনোয়ার শিকদার ( টিটন মামা)। প্রযোজনা সংস্থা মজুমদার ফিল্মস সূত্রে জানা যায়, চলতি মাসের শেষের দিকে ছবিটির শুটিং শুরু হবে। গাজীপুর, বান্দরবান ও কক্সবাজারের মনোরম এবং নয়নাভিরাম সব লোকেশনে চলচ্চিত্রটির দৃশ্যায়ন হবে।

চিত্রনায়িকা ইরা বলেন, অসাধারণ। এক কথায় এটি একটি নিটোল প্রেমের গল্পের ছবি হবে। গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে গান ও অ্যাকশনসহ বাণিজ্যিক ধারার সব উপকরণ ছবিটিতে রাখা হয়েছে। আশা করছি সব শ্রেণির দর্শকের কাছে ছবিটি ভালো লাগবে।

ইরা আরও বলেন, ‘ভালোবাসি তোমায়’ নামে সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। চলতি মাসে চলচ্চিত্রিটির কাজ শুরু হবে। সেভাবে আমার কাছ থেকে ডেট নিয়েছেন পরিচালক।অন্তর সহকর্মী হিসেবে বেশ চমৎকার। আগেও কিছু কাজ করেছি তাই চেনা জানা সহকর্মীকেই পাচ্ছি জুটি হিসেবে। তাই আমি খুব এক্সাইটেড। আশা করছি দর্শক একটা ভালো জুটি পেতে যাচ্ছে।

অভিনেতা অন্তর বলেন, টিটন মামা পরিচালিত ‘ভালোবাসি তোমায়’ সিনোমায় ইরা শিকদার এর সাথে জুটি বাঁধলাম।ইরার সাথে আগেও কাজ করেছি। ভালো একটা কাজ হতে যাচ্ছে।আশা করছি দর্শকরা ভালো কিছু পাবে।

ইরা ও অন্তর ছাড়াও এ সিনেমায় শিরিন শিলা ও কায়েস আরজু, শাহনূর, সুব্রত, শহীদুল আলম সাচ্চু, বড়দা মিঠু, রেবেকা, জ্যাকি আলমগীর, ববি, আনোয়ার সিরাজী প্রমুখ অভিনয় করেছেন।

‘ভালোবাসি তোমায়’ সিনেমাটিতে গান থাকবে পাঁচটি। সাহাবুদ্দিন মজুমদার, মিলন খান, সুদীপ কুমার দীপ, এস কে সাগর শান ও আবুল হোসেন মজুমদারের কথায় গানগুলোর সুর ও সংগীত পরিচালনায় আছেন আনোয়ার শিকদার (টিটন মামা)। বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন আতিয়া আনিসা, এস কে সাগর শান, পড়শী, এস এ মুন্না, কাজী শুভ, বিন্দু কনা, বেলাল খান, মিতা মল্লিক ও তানজিনা রুমা।

Don`t copy text!