ঢাকারবিবার , ৬ নভেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতা সুলতানার ২ দিনের রিমান্ড-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ৬, ২০২২ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সুলতানা আহাম্মেদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৬ নভেম্বর) পল্টন মডেল থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মু. আশরাফুল আলম সুলতানাকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।


সুলতানা আহাম্মেদ। ছবি: সংগৃহীত

এর পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তার নামে পল্টন মডেল থানায় আজ ডিজিটাল নিরাপত্তা আইনের ২১, ২৫, ২৯, ৩১ ও ৩৫ ধারায় মামলা হয়েছে।

সুলতানার বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হেয় প্রতিপন্ন’ করতে ‘বিদ্বেষ ও উস্কানিমূলক বক্তব্য’ দিয়েছেন এবং ‘বিচার বিভাগকে হেয়’ করে বক্তব্য দিয়েছেন। গত ১ নভেম্বর বিএনপির কর্মসূচিতে তিনি এমন বক্তব্য দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে মামলার এজাহারে।

এজাহারে আরও বলা হয়েছে, সুলতানা ‘তার নিজ দলীয় কেন্দ্রীয় নেতাদের পরামর্শে পূর্ব পরিকল্পিতভাবে’ মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ সম্পর্কে বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রচার করার মাধ্যমে তাদের মানহানী করেছেন এবং ‘দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে আইন-শৃঙ্খলা অবনতিসহ আর্ন্তজাতিক অঙ্গনে স্বাধীনতা যুদ্ধ, বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে’ এমন বক্তব্য প্রচার করেছেন।

Don`t copy text!