ঢাকারবিবার , ৬ নভেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-৪, আহত -১০-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ৬, ২০২২ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মাহফুজুর রহমান বিপ্লব,ফরিদপুর প্রতিনিধি।

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গার মাধবপুর নামক স্থানে সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৪ জন নিহত ও ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটে।

রবিবার (০৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।এর আগে শনিবার (০৫ নভেম্বর) দিনগত রাত ৩ টার দিকে ভাঙ্গার মাধবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মেরিনা আক্তার (৩২), শিশু জুনায়েদ (০৩), হুমায়ুন কবির (৪৮) ও আব্দুল রউফ হাওলাদার (৫০)। এসময় আহতদের উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম বাংলানিউজকে বলেন, ভাঙ্গার মাধবপুর নামক স্থানে সাকুরা পরিবহনের দ্রুত গতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দিলে বাসটি দুমড়ে-মুঁচড়ে যায়। এসময় ঘটনাস্থলে দুইজন নিহত হয়। অপর দুইজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

Don`t copy text!