ঢাকাশনিবার , ২৯ অক্টোবর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়া থানা’র উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে পালিত- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ২৯, ২০২২ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ”কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র” এ শ্লোগানকে সামনে রেখে ছাগলনাইয়া থানা’র উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে- ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় ছাগলনাইয়া থানা প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল ইসলাম’র সভাপতিত্বে এবং সেকেন্ড অফিসার মোঃ মুনিরুল ইসলাম’র উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোহাম্মদ মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার।

সভায় বক্তারা বলেন পুলিশ জনগণের বন্ধু এবং সাধারণ মানুষের মধ্যে পুলিশি ভীতি দূর করে সেবা সহজ করতে কমিউনিটি পুলিশিং-এর বিকল্প নেই।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান মুজিব, পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফখরুল ইসলাম ভুঁইয়া, উপজেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার, মহামায়া ইউপি চেয়ারম্যান শাহজাহান মিনু, উপজেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আহমেদ মাহী রাসেল।

এসময় উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানা ওসি (তদন্ত) কাজী রফিক আহমেদ, ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মকবুল হোসেন সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। শেষে কেক কেটে একে অপরকে বিতরণ করে এক আনন্দমুখর উৎসবে পরিনত হয়।




Don`t copy text!