ঢাকাশনিবার , ২৯ অক্টোবর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স অপারেশন কার্যক্রমের শুভ উদ্বোধন- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ২৯, ২০২২ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

এসএম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

দিনাজপুর জেলার বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স অপারেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু।

শনিবার (২৯ অক্টোবর) বেলা ১২টায়উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শ্যামল কুমার রায়ের সভাপতিত্বে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স অপারেশন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, বিশেষ অতিথি পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, দিনাজপুর সাভিল সার্জেন ডাঃ এ এইচ এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার, বিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) সুমন কুমার মহন্ত, প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, মেডিক্যাল অফিসার ডাঃ গোলাম মাহমুদুল রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী পৌরসভার নিজস্ব অর্থায়নে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার আইপিএস প্রদানের ঘোষণা দেন।

প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সমস্যাগুলো অতিসত্ত্বর সমাধানের দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

Don`t copy text!